প্রিন্ট এর তারিখঃ Aug 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
পটিয়া এমপির উপস্থিতিতে জশনে জুলুসে হাজারো মানুষের ঢল।

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-প্রতি বছরের ন্যায় এবছর ও পৃথিবীতে প্রিয় নবীর আগমনে খুশীর বার্তা হাতে নিয়ে হাজারো মানুষের ঢলে চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দান থেকে সাংসদ আলহাজ্ব এনামুল এনাম উপস্থিতিতে এক বিশাল জশনে জুলুস বের হয়ে পটিয়ার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।
বুধবার(২৬শে আগস্ট) সকাল বেলা থেকে দুর দুরান্ত হতে প্রিয় নবীর আশেকানা ভক্ত বৃন্দগন আমির ভান্ডার শাহী ময়দানে জড়ো হতে থাকে। সকাল ১০টায় সাংসদ আলহাজ্ব এনামুল হক এনামের উপস্থিতিতে আমির ভান্ডার আওলাদ আমিরীগণদের উপস্থিতিতে জশনে জুলুসের এক বিশাল বহর দরবার শরীফ হতে বের হয়।জুলুসটি পটিয়া ক্লাব রোড,আদালত রোড,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পোস্ট অফিস মোড়, মুন্সেফ বাজার,পটিয়া হাসপাতাল,পল্লী বিদ্যুৎ, ইন্দ্রপুল বাইপাস হয়ে পটিয়া থানার মোড়,ডাকবাংলা,বাসস্ট্যান্ড,শাহচাঁন্দ আউলিয়ার মাজার জিয়ারত করে পুনরায় থানার মোড় হয়ে আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে প্রবেশ করে।
আওলাদ আমিরী ও শাহজাদাদের উপস্থিতিতে মিলাদ কিয়ামের শেষে আখেরী মুনাজাত,তবরুক বিতরণের মাধ্যমে জশনে জুলুস সমাপ্তি হয়।
প্রতিবছরের মত এবারও ১মাস আগে আওলাদ আমিরী ও শাহজাদাদের নিয়ে জসনে জুলুসের প্রস্তুতি কমিটি গঠন করা হয়।প্রতি সাপ্তাহে জশনে জুলুসের সফলতা নিয়ে বৈঠক হয়।এইবার ও প্রশংসনীয় ভাবে সৌন্দয্যর সাথে জশনে জুলুস সমাপ্তী হওয়ায় আওলাদ আমিরী ও শাহজাদাগণ প্রস্তুুতী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপণ করেন.
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট